**Commerce group necessary tips**
বাটা সংক্রান্ত লেনদেন আলোচনা।
পন্য ক্রয় বিক্রয় এর সময় যে ছাড় দেওয়া হয়,তাকে কারবারি বাট্টা বলে। এ বাটা হিসাবভুক্ত করা হয় না।
তবে তালিকা মূল্য থেকে বাদ দিয়ে লিখতে হবে।
উদাহরণ,,,
১০% বাট্টা নগদে পন্য বিক্রয় ২০০০০।
নগদান হিসাব ডেবিট ১৮০০০
বিক্রয় হিসাব ক্রেডিট ১৮০০০
( এখানে লক্ষণীয় যে বাটা নামে কোন এন্ট্রি লিখা হয়নি কারণ এটা কারবারি বাটা,। এবং লক্ষনীয় ১০% বাটায় বাদ দিয়ে লিখা হয়েছে, কারণ কারবারি বাটা।)
* পাওনা টাকা দূত আদায় এর জন্য যে ছাড় দেওয়া হয় তাঁকে নগদ বাট্টা বলে। প্রদও বাট্টা ও প্রাপ্ত বাট্টা হচ্ছে নগদ বাট্টা।
**নগদ বাট্টা হলে ,ডেবিট ক্রেডিট নির্ণয়ের সময় বাট্টা
নামে এন্টি লিখতে হবে। উদাহরণ,,,
হাসানের নিকট ১০০০ টাকার পাওনা পূর্ণ নিষ্পত্তিতে ৯৭০ টাকা পাওয়া গেল।
নগদান হিসাব ডেবিট ৯৭০
প্রদও বাট্টা হিসাব ডেবিট ৩০
প্রাপ্য হিসাব ক্রেডিট ১০০০
(এখানে লক্ষণীয় যে , প্রদও বাট্টা নামক এন্ট্রি হিসাবভুক্ত হয়েছে কারণ এটা নগদ বাট্টা)